১০০ দিন থেকে ৫ বছর

জরুরি ৯৯৯

উন্নয়ন মাস্টারপ্ল্যান

শোভনালী ইউনিয়ন সমন্বিত উন্নয়ন মহাপরিকল্পনা (Roadmap)

স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রাভিত্তিক পরিকল্পনা। প্রতিটি প্রকল্পের স্পষ্ট সময়সূচি ও বাজেট বরাদ্দ।

বর্তমান ফোকাস পর্ব

প্রথম ১০০ দিন — যা সঙ্গে সঙ্গে শুরু হবে

মোট 4টি মেগা প্রকল্প অন্তর্ভূক্ত
#1পরিকল্পিত

ডিজিটাল অভিযোগ ব্যবস্থা

অনলাইনে অভিযোগ ও ট্র্যাকিং চালু — নিষ্পত্তির হিসাব প্রকাশ।
১–৩০ দিন
#2পরিকল্পিত

জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ ফ্রি ও হোম ডেলিভারি সেবা

সাধারণ মানুষকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসার ভোগান্তি থেকে মুক্ত করা এবং আবেদন করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো খরচ ছাড়াই সরাসরি নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া।
প্রথম ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু করা
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক জনবল ও কুরিয়ার সার্ভিসের সাথে চুক্তির মাধ্যমে নূন্যতম খরচে এটি তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন সম্ভব।
#3পরিকল্পিত

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে 'মেডিকেল ফার্স্ট এইড বক্স' বিতরণ

স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা, যাতে শিক্ষার্থীরা ছোটখাটো আঘাত বা অসুস্থতায় তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা (Treatment) নিতে পারে।
প্রথম ৬০ দিনের মধ্যে।
স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে প্রতিটি প্রতিষ্ঠানে জরুরি ওষুধ ও ব্যান্ডেজসহ ফার্স্ট এইড বক্স পৌঁছে দেওয়া।
#4পরিকল্পিত

মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতামূলক ক্যাম্পেইন

যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং মাদকের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন ও জনসচেতনতা তৈরি করা।
প্রথম ৯০ দিনের মধ্যে
গ্রামের তরুণ ও স্থানীয় যুবসংগঠনগুলোকে সম্পৃক্ত করে উঠান বৈঠক ও বিশেষ সচেতনতামূলক সভা আয়োজন করা।