তৈয়েবুর রহমান

চেয়ারম্যান পদপ্রার্থী

তৈয়েবুর রহমান

১নং শোভনালী ইউনিয়ন পরিষদ

চলো, একসাথে গড়ি মাতৃভূমি শোভনালী

একটি আধুনিক ও সম্প্রীতির মডেল ইউনিয়ন পরিষদ উপহার দেওয়ার প্রত্যয়ে আপনাদের সেবায় নিয়োজিত।

ওয়ার্ড ও গ্রাম
৯টি
উন্নয়ন পরিকল্পনা
৪৫+
সম্মানিত নাগরিক
৩৫,০০০+
নাগরিক সেবা
২৪/৭
এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা
শোভনালী ইউনিয়নের প্রতিটি মানুষের মুখে স্বস্তি ও হাসি ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।
— তৈয়েবুর রহমান

আমি কে?

তারুণ্যের প্রতিনিধি

একটি আধুনিক ও সম্প্রীতির মডেল ইউনিয়ন পরিষদ উপহার দেওয়ার প্রত্যয়ে আপনাদের সেবায় নিয়োজিত।

শিক্ষাগত যোগ্যতা

  1. মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)

    সোনারগাঁও ইউনিভার্সিটি, ঢাকা · Ongoing ·

  2. বিএসএস ইন ইকোনমিক্স (স্নাতক/অনার্স)

    খুলনা বিশ্ববিদ্যালয় · ২০২০ ·

  3. আলিম (এইচএসসি সমমান)

    দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, খুলনা · ২০১৪ · গ্রেড: A+ (গোল্ডেন)

  4. দাখিল (এসএসসি সমমান)

    শরাফপুর মশিউরিয়া দাখিল মাদ্রাসা, সাতক্ষীরা · ২০১২ · গ্রেড: A+

মূল অঙ্গীকার

  • দুর্ভোগহীন ডিজিটাল নাগরিক সেবা
  • মানসম্মত শিক্ষার প্রসার ও কৃতী শিক্ষার্থীদের রাষ্ট্রীয় সংবর্ধনা প্রদান
  • স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ
  • নিয়মিত 'চেয়ারম্যান গোল্ডকাপ টুর্নামেন্ট' আয়োজনের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন
  • পানি সমস্যার স্থায়ী সমাধান

আমি কী করতে চাই?

১৮-তে তারুণ্য, ইশতেহারে ১৮

একটি তারুণ্যনির্ভর, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা, আধুনিক স্বাস্থ্যব্যবস্থা ও সম্প্রীতির মডেল ইউনিয়নে রূপান্তরের মহাপরিকল্পনা

  1. রাস্তাঘাট ও অবকাঠামোদফা ০১শীর্ষ অগ্রাধিকার

    রাস্তাঘাট ও অবকাঠামো

    • গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ১৩ কিমি পাকা রাস্তা, ৮ কিমি কাঁচা রাস্তা, ৫ কিমি রাস্তা ইট সোলিং, ৪টি ব্রিজ সংস্কার, ৮টি কালভার্ট নির্মাণ ও ১২টি কালভার্ট মেরামত করা হবে. • এছাড়াও ১০৬০ মিটার গাইডওয়াল, ১টি ইউড্রেন ও ৫০০ মিটার ড্রেন সংস্কারের পাশাপাশি মসজিদ, মন্দির ও ঈদগাহ এলাকায় ৫০০ মিটার সুরক্ষা দেয়াল নির্মাণ করা হবে. • এর পাশাপাশি ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল সড়কে রাতের যাতায়াত নিরাপদ করতে ১২০টি আধুনিক সোলার/এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হবে।

    বিস্তারিত
  2. সুপেয় পানি ও জনস্বাস্থ্যদফা ০২

    সুপেয় পানি ও জনস্বাস্থ্য

    • সুপেয় পানির সংকট দূর করতে ৭টি সাবমার্সিবল, ২টি আরও প্লান্ট এবং ২টি পিএসএফ স্থাপন করা হবে. • এছাড়া ঘরে ঘরে পানির সুব্যবস্থায় ৫০০টি ট্যাংকি, বৃষ্টির পানি সংরক্ষণে ২টি RWHS, এবং স্যানিটেশনের জন্য ৪৫টি টয়লেট ও ৫টি ওয়াশ ব্লক তৈরি করা হবে. • সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাসে ২ বার ফ্রি বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা পরামর্শ দেওয়া হবে। • প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ইমার্জেন্সি হিসেবে মেডিকেল ফার্স্ট এইড বক্স দেওয়া হবে, যার মাধ্যমে শিক্ষার্থীরা সাথে সাথে treatment নিতে পারে।

    বিস্তারিত
  3. খাল-বিল ও সেচ সুবিধাদফা ০৩

    খাল-বিল ও সেচ সুবিধা

    • এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ সুবিধা বাড়াতে ৫টি পুকুর ও খাল পুনঃখনন করা হবে. • পানির সুচারু ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে মোট ৮টি সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হবে.

    বিস্তারিত
  4. ময়লা-আবর্জনা ব্যবস্থাপনাদফা ০৪

    ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা

    • পরিবেশ পরিচ্ছন্ন ও রোগমুক্ত রাখতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজারে ৩টি স্থায়ী ডাস্টবিন স্থাপন করা হবে. • ময়লা সঠিক স্থানে ফেলতে ২টি ডাম্পিং সাইট নির্ধারণ এবং বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহে ৩টি বর্জ্য সংগ্রহ ভ্যান নামানো হবে.

    বিস্তারিত
  5. শিক্ষা ও মেধা বিকাশদফা ০৫

    শিক্ষা ও মেধা বিকাশ

    • শিক্ষার মান বাড়াতে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় উপকরণ ও ২টিতে মাল্টিমিডিয়া প্রজেক্টর দেওয়া হবে. • কৃতি শিক্ষার্থী ও হাফেজদের উৎসাহিত করতে "চেয়ারম্যান শিক্ষা ও মেধা সম্মাননা" ও হিফজ প্রতিযোগিতার আয়োজন করা হবে. • পরীক্ষার সময় এসএসসি/দাখিল নারী শিক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্রে যাতায়াতে সম্পূর্ণ ফ্রি যানবাহনের ব্যবস্থা করা হবে। • প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দ্রুত ও নির্ভুল গণিত শিক্ষায় দক্ষ করে তুলতে বিনামূল্যে অ্যাবাকাস প্রশিক্ষণ দেওয়া হবে। • এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ফলাফল উন্নয়নে শিক্ষকদের সহযোগিতায় বিশেষ কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং পরীক্ষা শেষে শিক্ষার্থীদের জন্য তিন মাসের ফ্রি ইংরেজি স্পোকেন কোর্স চালু করা হবে। • বিশ্ববিদ্যালয়ে ভর্তি-প্রত্যাশীদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার মাধ্যমে প্রতি বছর ইউনিয়ন থেকে ৭০ জনের বেশি শিক্ষার্থীকে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ করে দেওয়া হবে। • বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য IELTS ও TOEFL প্রস্তুতির বই বিনামূল্যে সরবরাহ করা হবে।

    বিস্তারিত
  6. খেলাধুলা ও বিনোদনদফা ০৬

    খেলাধুলা ও বিনোদন

    • যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ১২টি স্কুল এবং ১০টি যুবসংগঠন ও ক্লাবে পর্যাপ্ত খেলার সামগ্রী বিতরণ করা হবে. • স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের জন্য ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অংশ গ্রহণে নিয়মিত "চেয়ারম্যান গোল্ড কাপ" (ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন) টুর্নামেন্ট আয়োজন করা হবে.

    বিস্তারিত

তারুণ্যের ভোটে হোক পরিবর্তন, শোভনালী হোক উন্নয়নের রোল মডেল।

আসন্ন নির্বাচনে তারুণ্যের পক্ষেআপনার মূল্যবান ভোট দিন

জনগণের সাথে | জনগণের জন্য | জনগণের উন্নয়নে

কবি ফররুখ আর ডেকে ডেকে বলবেনা রাত পোহাবার কত দেরি জেগে ওঠো নতুন করে একুশ শতকের পাঞ্জেরি ।।

চলুন, একসাথে গড়ি মাতৃভূমি শোভনালী

তহবিল সংগ্রহ

চলমান নির্বাচনী তহবিল

এলাকার প্রয়োজনে আপনার অংশগ্রহণ — প্রতিটি টাকার স্বচ্ছ হিসাব।

চেয়ারম্যান নির্বাচনের প্রচার কার্যক্রমের জন্য অর্থসংগ্রহঅন্যান্যসময় শেষ

চেয়ারম্যান নির্বাচনের প্রচার কার্যক্রমের জন্য অর্থসংগ্রহ

আসন্ন চেয়ারম্যান নির্বাচনের প্রচারসংক্রান্ত কিছু প্রয়োজনীয় কাজের জন্য মোট ২০,০০০ টাকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এই অর্থ ব্যানার ও লিফলেট প্রস্তুত ও বিতরণের কাজে ব্যবহার করা হবে। নির্বাচনী প্রচারণার এই ব্যয়ের তথ্য স্বচ্ছভাবে সংরক্ষণ করা হবে।

৳১০০/ ৳২০,০০০ লক্ষ্য

১%
১টি যাচাইকৃত অনুদান
১

ক্যাম্পেইন বেছে নিন

উদ্যোগের বিবরণ দেখে অনুদানের পরিমাণ ঠিক করুন।

২

টাকা পাঠান

বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকে সেন্ড মানি করুন।

৩

TrxID দিয়ে সাবমিট করুন

মেসেজে আসা TrxID জমা দিয়ে ডিজিটাল রসিদ ও ট্র্যাকিং পান।

আপনার কথা শুনতে আমরা প্রস্তুত

যেকোনো সমস্যা, পরামর্শ বা সাক্ষাতের প্রয়োজনে সরাসরি চেয়ারম্যান কার্যালয়ে যোগাযোগ করুন।